ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

শেরপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা বীরমুক্তিযোদ্ধা উমর শেখের ওপর হামলার প্রতিবাদে শেরপুরের নকলায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সংসদ নকলা শাখার আয়োজনে ওই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আবুল মুনসর আহম্মেদ এর সভাপতিত্বে মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারী ও তাদের গডফাদারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এই বিভাগের আরো খবর