মোহনপুরে ছাত্রলীগের ইউনিয়ন কমিটি গঠন, সভাপতি মনির সম্পাদক গোলাম কিবরিয়া

মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে ছাত্রলীগের ইউনিয়ন কমিটি গঠন, সভাপতি মনির সম্পাদক গোলাম কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগ মোহনপুর উপজেলা শাখার অধীনে মোহনপুর সদর ৫ নম্বর বাকশিমইল ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকেল ৪টায় মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সূত্র মতে, মোহনপুর সদর বাকশিমইল ইউনিয়নে মনিরুজ্জামান মনিরকে সভাপতি ও এস এম গোলাম কিবরিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে আগামী ১ বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১ মাসের মধ্যে পৃথকভাবে ইউনিয়ন ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর