চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় একজন পথচারী নিহত হয়েছে। নিহত ব্যক্তি সদর উপজেলার নামো সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের মৃত আলহাজ্ব মোজাফফর হোসেনের ছেলে হাবিবুর রহমান (৭০)।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় নামো সুন্দরপুর বাগডাঙ্গা এলাকার খোকসা পাড়া মোড়ে ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয় ঘটনা স্থলেই মোটর সাইকেল আরোহী হাবিবুর রহমান (৭০) নিহত হন।

ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই সামীম হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানায়,
ট্রাক্টর চালককে আটক করা হয় সাথে তার ট্রাক্টরটিও আটক করা হয়েছে। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর