সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১৩ জন নওগাঁর

, ,

সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১৩ জন নওগাঁর



নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা রয়েছেন ১৩ জন।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই সোফা কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  ঐদিন রাতেই তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান।

নিহতরা হলেন, নওগাঁর আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক, মো. কলিমউদ্দিন, মো. মোহন ও মো. সুমন, মিনহাজ, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল এবং সাদনগর গ্রামের সাগর।
এছাড়াও নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামীম ও খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার ডাংগাপাড়া গ্রামের শ্যামল এই ঘটনায় নিহত হয়েছেন।

জীবিকার প্রয়োজন আর পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমানো মানুষগুলোর এমন মর্মান্তিক মৃত্যুতে উপজেলার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এই বিভাগের আরো খবর