আফ্রিদির খবরটি শুনে খুব খারাপ লাগছে

বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিদির খবরটি শুনে খুব খারাপ লাগছে

স্পোর্টস ডেস্ক : শনিবার দুপুরে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে শহীদ আফ্রিদি টুইটারে লেখেন, বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল আমার। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। এরপর কোভিড-১৯ টেস্ট করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। করোনা আক্রান্ত পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির দ্রুত সুস্থতা কামান করে শনিবার রাত ১১টায় টুইট করেছেন বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট থেকে অবসর নেয়ার আগেই জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি টুইটারে লেখেন, আপনার খবরটি শুনে খুব খারাপ লাগছে। আমি আপনার দ্রুত সুস্থতা কামনা করি। আশা করি আপনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

শহীদ আফ্রিদির জন্য দোয়া চেয়ে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম টুইটারে লিখেছেন, আপনার খবর শুনে অনেক ব্যথিত হয়েছি ভাই। আল্লাহ যেন আপনাকে দ্রুত সুস্থ করে তোলেন। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ইনশাআল্লাহ্, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। শহীদ আফ্রিদি পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১১টি সেঞ্চুরি আর ৫১টি ফিফটির সাহায্যে ১১ হাজার ১৯৬ রান সংগ্রহের পাশাপাশি ৫২৪ ম্যাচে বল হাতে শিকার করেছেন ৫৪১ উইকেট।

এই বিভাগের আরো খবর