গাংনীর কাথুলীতে ইউনিয়ন পরিষদের ত্রাণ বিতরণ

রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গাংনীর কাথুলীতে ইউনিয়ন পরিষদের ত্রাণ বিতরণ

রাব্বি আহমেদঃমেহেরপুরের গাংনী উপজেলার ০১নং কাথুলী ইউনিয়ানের ১ও ৪নং ওয়ার্ডের কর্মহীন ও অসচ্ছল ৬’শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কাথুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ত্রাণ বিতরণ করা হয়।

আজ শনিবার সকাল ১০টায় অসহায়,অসচ্ছল ও কর্মহীন প্রতিটি পরিবারের মাঝে ১৫কেজি করে চাউল তুলে দেন ইউনিয়ন পরিষদের সু-যোগ্য চেয়ারম্যান মেহেরপুর জেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান রানা।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ট্যাগ অফিসার হিসেবে সমবায় অফিসার মাহবুবুর রহমান মিন্টু,পৌর আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ইউপি সদস্য বৃন্দ ও গ্রাম পুলিশ বৃন্দ।

এই বিভাগের আরো খবর