গাংনীর মটমুড়া ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীর মটমুড়া ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ

রাব্বি আহমেদ,মেহেরপুরঃমেহেরপুরের গাংনী উপজেলার ৫নং মটমুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কর্মহীন ও অসচ্ছল ৫’শ ০২জন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মটমুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ত্রাণ বিতরণ করা হয়।

আজ সোমবার সকাল ১০টায় অসহায়,অসচ্ছল ও কর্মহীন প্রতিটি পরিবারের মাঝে ১৫কেজি করে চাউল তুলে দেন ইউনিয়ন পরিষদের সু-যোগ্য চেয়ারম্যান সোহেল আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন হিসাব সহকারি মোঃ আরিফুল ইসলাম, ইউপি সদস্য বৃন্দ ও গ্রাম পুলিশ বৃন্দ।

এই বিভাগের আরো খবর