মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি আইজিপির শ্রদ্ধা

মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি আইজিপির শ্রদ্ধা

ডেস্ক নিউজ : মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ ১৬ ডিসেম্বর সকাল ৯টায় রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানান তিনি।

এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব আনার প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে উঠে।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

এই বিভাগের আরো খবর