‘দলীয় পরিচয় কোনো অপরাধীকে রক্ষা করতে পারেনি’

মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দলীয় পরিচয় কোনো অপরাধীকে রক্ষা করতে পারেনি’

ডেস্ক নিউজ : ‘শেখ হাসিনা সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার থেকেছে। অপরাধীকে দলীয় পরিচয়ে বাঁচানোর চেষ্টা করেনি, অপরাধী যে দলেরই হোক বিচারের আওতায় আনা হয়েছে।’ আজ রবিবার (৯ আগস্ট) গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার জনগণের মনের ভাষা বোঝেন বলেই যেকোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। যেকোনো অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং তা এরই মধ্যে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ নানাভাবে কথা বলেন। ক্যাসিনোবিরোধী অভিযান, স্বাস্থ্যখাতে জেকেজি, রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে চলমান অভিযান চালানোর আগে সরকারকে কেউ বলে দেয়নি। শেখ হাসিনা সরকার নিজেই এ সকল অনিয়ম উদঘাটন করেছেন, কোনো ধরনের ধামাচাপা দেয়ার চেষ্টা করেনি। বিএনপির দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘যাঁরা সরকারের সমালোচনা করছেন তাঁদের আমলে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তাঁরা কী ব্যবস্থা নিয়েছিলেন? দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই তাদের সফলতা।’

 

এই বিভাগের আরো খবর