করোনা উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু

মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু

নিউজ ডেস্কঃ  করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন মারা গেছেন। তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস চিহ্নিত হলে তিনি হবেন করোনা যুদ্ধে মৃত্যুবরণকারী দেশের প্রথম সাংবাদিক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান জানিয়েছিলেন, ‘হুমাযুন কবীর খোকনের করোনার কিছু লক্ষণ রয়েছে। তবে করোনার টেস্ট এখনও করা হয়নি।’

বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন আমাদের সময়, মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন।

এই বিভাগের আরো খবর